শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্লাবিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার সমতলের নিম্নাঞ্চল। বসতভিটায় পানি উঠায় দুর্ভোগে পড়েছে মানুষজন নিমজ্জিত হয়ে পড়েছে পাট, মৌসুমী শাকসবজি ও বিভিন্ন ফসলের ক্ষেত।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার, কুড়িগ্রাম সদর পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার ও শিমুলবাড়ী পয়েন্টে ২২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, নদ নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

অন্যদিকে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার, নুনখাওযা পয়েন্টে ৩২সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ২২সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচেছ।

 

শায়লা/ দীপ্ত নিউজ