শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

২৯ বছর বাংলাদেশ শাসনের নামে শোষণ হয়েছে : পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৯ বছর বাংলাদেশ শাসনের নামে শোষণ হয়েছে : পলক

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৭৫ এর পরে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ২৯টা বছর বাংলাদেশ শাসনের নামে শোষণ করেছে। দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য কিছুই করেনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া গোল–ই–আফরোজ সরকারী অনার্স কলেজ মাঠে আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী শেরকোল থেকে চৌ–গ্রাম পর্যন্ত ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার ও চৌ–গ্রাম থেকে নাটোরের শেষ সীমানা পর্যন্ত ১১৪ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার নাটোর–বগুড়া মহাসড়কে ৪ লেন কাজের ভিত্তি প্রস্তরের ভার্চুয়ালি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর আ.লীগ সভাপতি ডালিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ