শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২৮ অক্টোবর সংঘাত প্রসঙ্গে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৮ অক্টোবর সংঘাত প্রসঙ্গে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

 

২৮ অক্টোবর পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নিন্দা জানান।

তিনি বলেন, সহিংসতায় পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নিসংযোগ, বাস পোড়ানোসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনা মোটেই কাম্য নয়। এইসব ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

বিরোধীদলের নেতা–কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার কোন মন্তব্য করেননি।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ