শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

২৩ ডিসেম্বর আসছে ‘পায়ের ছাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৩ ডিসেম্বর আসছে ‘পায়ের ছাপ’

নারী প্রধান গল্পের সিনেমা ‘পায়ের ছাপ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। আগামী ২৩ ডিসেম্বর (শুক্রবার) দেশের বেশকিছু প্রেক্ষাগৃহে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘পায়ের ছাপ’র মাধ্যমে অভিষেক হচ্ছে মুক্তার। তাই উচ্ছ্বাস প্রকাশ্য করে তিনি বলেন, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে পায়ের ছাপ। আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই এটি। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবিটি এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে। ‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন।

এই ছবির দুটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক ও আতিয়া আনিশা। মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।