শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

২২ ঘণ্টা পর বংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২২ ঘণ্টা পর বংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আটক হওয়া বাংলাদেশি আলিমুল রেজাকে(৪০) প্রায় ২২ ঘন্টা পরে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিজিবি ও বিএসএফের মধ্যকার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

শেখ আলিমুর রহমান সাবেক সেনা কর্মকর্তা। তিনি খুলনা জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর নেন।

এই বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদ জানান, বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় আটক বাংলাদেশিকে আমরা উদ্ধারে সক্ষম হয়েছি। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিজিবির তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা শেখ আলিমুর রহমানকে ধরে নিয়ে যান। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানা–পুলিশের হেফাজতে রাখা হয়।

মঈনুদ্দীন তালুকদার/ এজে/ ঠাকুরগাঁও