শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

 

২১ দিনেও উদ্ধার করা যায়নি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তমা রাণী শীলকে (১৬)।

ভূক্তভোগীর পরিবার জানায়, ২১ নভেম্বর সকালে কলেজে আসার পথে জয়নারায়নপুর গ্রামের শীল বাড়ীর দরজা থেকে বাবুল চন্দ্র শীলের মেয়ে তমাকে জোরপূর্বক সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বাবুল চন্দ্র থানায় প্রথমে নিখোঁজ ডায়েরী ও পরদিন তিন জনকে আসামী করে মামলা করেন।

আসামীরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নন্দীগ্রাম জুলনপুর বাজার এলাকার শরিবন শর্মার ছেলে অভিজিৎ শর্মা(২০), মানিক চন্দ্র শীলের ছেলে শিশির চন্দ্র শীল(২০), নেপাল চন্দ্র শীলের ছেলে অয়ন চন্দ্র শীল(২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্লাহ জানান, কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ