শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। ছবি: সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত প্রতিবেদনে এক বিস্তারিত জনমিতিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও ইসলামের অনুসারী বাড়ছে তুলনামূলক অনেক দ্রুতগতিতে। এর অন্যতম প্রধান কারণ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি।

পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, ধর্ম পরিবর্তন কিংবা অন্য কোনো কারণে ধর্মীয় পরিচয় বদলে যাওয়ার চেয়ে সন্তান জন্মদানের হারই অনুসারীর সংখ্যা বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে। তার ভাষায়, ‘এটি মূলত শিশুর সংখ্যার বিষয়।’

পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১।

খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬।

একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য সাধারণত ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।

পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫।

অন্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মের স্বাভাবিক প্রতিস্থাপনের জন্য সাধারণত ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।

পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন প্রায় ২২৭ কোটি এবং মুসলিম ছিলেন ২০২ কোটি।

নতুন পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২৫৭ কোটি এবং খ্রিস্টান জনসংখ্যা হবে প্রায় ২৫২ কোটি।

এ ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার পরিবর্তন নিয়ে বৃহত্তর এক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এ পূর্বাভাস প্রকাশ করেছে পিউ। এতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বয়সভিত্তিক জনসংখ্যা, সন্তান জন্মদানের হার, ধর্ম পরিবর্তন এবং অভিবাসনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে।

গবেষণাটি পিউ–টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

তবে পিউ জানিয়েছে, এ পূর্বাভাসের অর্থ এই নয় যে ভবিষ্যতে পৃথিবীতে কী কী পরিবর্তন ঘটবে, তার সবকিছুই আগাম নির্ধারণ করা সম্ভব। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।