শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

২০২৩ সালে যে অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৩ সালে যে অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে
সবচেয়ে বেশি ডিলিট

২০২৩ পেরিয়ে ২০২৪। ২০২৩ সালে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ডিলিট হয়েছে, তা জানলে আপনার অবাক লাগবে ! একটি সোশ্যাল মিডিয়া অ্যাপই বেশি ডিলিট হয়েছে।

ফেসবুক, এক্স হ্যান্ডেলের মতো সোশ্যাল মিডিয়াগুলো মানুষের কাছে খুবই জনপ্রিয়। কাজের প্রয়োজনে কিংবা ভার্চুয়ালি আড্ডা দিতে সোশ্যাল মিডিয়ায় ভিড় করেন নেটিজেনরা। কিন্তু গত একবছরে মানুষ সবচেয়ে বেশি ডিলিট করেছেন ইনস্টাগ্রাম!

বিশ্বের মোট জনসংখ্যার ৫৯.৯ শতাংশ মানুষই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। প্রায় প্রত্যেকেই একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন। হিসেব বলছে, গড়ে দিনে ২ ঘণ্টা ২৪ মিনিট করে এইসব অ্যাপে সময় কাটান মানুষ।

সবচেয়ে বেশি ডিলিট

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে প্রতি মাসে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ সার্চ করেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট করতে হয়। ধরে নেওয়াই যায়, ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে আগ্রহ বেড়েছে মানুষের।

এই মার্কিন সংস্থাটি ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর গবেষণা চালিয়েছে। সেই অ্যাপগুলোর মধ্যে কোনো অ্যাপ মানুষ ডিলিট করার জন্য গুগল বা ওই জাতীয় সাইটে বেশি সার্চ করেছেন, তার পরিসংখ্যান বের করেছেন। সেই ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে।

শুধু ইনস্টাগ্রাম নয়, স্ন্যাপচ্যাট, টুইটার, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে বলে দাবি করা হয়েছে। মেটার থ্রেডস অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্যভাবে কমেছে।