শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২০২২ সালে আবিষ্কার হয়েছে ২ শতাধিক নতুন গ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২০২২ সালে আবিষ্কার হয়েছে ২ শতাধিক নতুন গ্রহ

রোববার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। টুইটবার্তায় বলা হয়েছে, ‘(আবিষ্কৃত) ৫ হাজারের কিছু কম সংখ্যক গ্রহ নিয়ে ২০২২ সাল শুরু করেছিলাম আমরা। বছর শেষে এই সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ২৩৫টিতে।’

২০২২ সালে সর্বশেষ নতুন যে গ্রহটি আবিষ্কৃত হয়েছে, সেটির নাম এইচডি ১০৯৮৩৩ বি। আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের সমান আকৃতির এই গ্যাসীয় গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, সেটির আকার-আয়তন ও বয়স আমাদের সূর্যের মতোই।

রোববারের বিবৃতিতে উল্লেখ করে নাসা বলেছে, ‘এই দু’টি গ্রহে পানি আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; তবে আমাদের বিজ্ঞানীরা গ্রহ দু’টির ভর ও উপাদান বিশ্লেষণ করে জানতে পেরেছেন; এগুলোতে পাথুরে শিলার পাশাপাশি এমন পদার্থের উপস্থিতি বিপুল পরিমাণে আছে, যেটির ওজন শিলার চেয়ে কম, কিন্তু হাইড্রোজেন বা হিলিয়ামের চাইতে বেশি।’