শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

১ সপ্তাহে আলুর বাজার নিয়ন্ত্রণে আসবে- ভোক্তা অধিকার মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ সপ্তাহে আলুর বাজার নিয়ন্ত্রণে আসবে- ভোক্তা অধিকার মহাপরিচালক

 

আগামী এক সপ্তাহের মধ্যে আলুর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে ভোক্তা অধিকার বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে এতে দেশে কোন ঘার্তি নেই। একটি অদৃশ্য হাত বাজারকে অস্থির করেছে। আলুর বিক্রির ক্ষেত্রে ক্রেতা–বিক্রেতার পাকা রশিদ ব্যবহার করতে হবে। পাকা রশিদ না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোল্ড স্টোরেজ পরিদর্শনের সময় তিনি, হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছেন এবং রশিদ ছাড়া দাম নির্ধারণ করে বিক্রি করছেন, এবিষয়ে রসরাজ বাবু নামে এক আলু ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতী থাকায় সংরক্ষিত আলু হেফাহতে নিয়ে ২৭ টাকা মূল্যে বিক্রি করে দাম বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলুর বাজারের দাম নিয়ন্ত্রণ রাখতে কোল্ড স্টোরেস মালিক ও ব্যাবসায়ী প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেন মহাপরিচালক।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে জেলার জেলা প্রশাসক আবুজাফর রিপন, পুলিশ আসলাম খান ও মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ