শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

১ লিটার তেলে ৭০ কি.মি যাবে এই মোটরসাইকেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ লিটার তেলে ৭০ কি.মি যাবে এই মোটরসাইকেল

মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেয় বাজাজ সিটি ১১০ মডেল। এক লিটার তেলে ৭০ কিলোমিটার যাওয়া যায়।


বাজাজ সিটি ১১০ মডেল দেখতে সুন্দর। ওজনেও হালকা। ফলে সহজেই একে সামলানো যায়। রক্ষণাবেক্ষণ খরচও কম।


বাজাজ সিটি ১১০ মডেলের বাইকে রয়েছে ১১৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন
; যা ৭০০০ আরপিএমে ৮.৬ পিএস শক্তি এবং ৫০০০ আরপিএমে ৯.৮১ এনএম টর্ক তৈরি করে। এই বাইকে দেওয়া হয়েছে ৪ স্পিড গিয়ার বক্স। বাইকটিতে পাবেন হাইড্রলিক টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে স্প্রিং–ইন–স্প্রিং।


মোটরসাইকেলের হুইলবেস ১৭০ মিলিমিটার এবং সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। কার্ব ওয়েট রয়েছে ১১৮ কেজি। ব্রেকিংয়ের ক্ষেত্রে রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম এবং অ্যালয় হুইল।


বাইকটির ডিজাইনই বেশ সাধারণ। তবে রঙের ক্ষেত্রে একাধিক বিকল্প রয়েছে যেমন – ম্যাট ওয়াইল্ড গ্রিন
, এবনি ব্ল্যাক রেড এবং এবনি ব্ল্যাক ব্লু।

বাজাজ সিটি ১১০ মডেলের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১১ লিটার। বাইকটি প্রতি লিটার তেলে মাইলেজ দেয় ৭০ কিলোমিটার। অর্থাৎ কেউ যদি ট্যাংক করে তাহলে ৭৭০ কিলোমিটার পথ একটানা চলতে পারবেন।