শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে খোলার কথা থাকলেও তা হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ বন্ধই থাকবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

তিনি বলেন, আমরা চাই জেলায় আগত পর্যটকদের কোনো সমস্যা যেন না হয়। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কেওক্রাডং–কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি।

তিনি আরও বলেন, আশা করছি দুর্গাপূজা পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় তিনি জানান, কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে দেওয়া হবে।

 

এসএ