শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৮ কোটি টাকার জাল ও মাছসহ ৬১ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৮ কোটি টাকার জাল ও মাছসহ ৬১ জেলে আটক

দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় সাগরে মাছ শিকারে চলছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করছে বিশেষ অভিযান।

মঙ্গলবার (১৩ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় সোমবার (১২ মে) অভিযান পরিচালনা করে ১২টি মাছ ধরার নৌকাসহ ৬১ জন জেলেকে আটক করে।

আটককৃত নৌকাসমূহ হতে ৪ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করে। জব্দকৃত মালামালসমূহের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী তথ্য মতে, চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত, জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান–২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

 

এসএ