শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৬ মামলার পলাতক আসামি শেখ ফরিদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ মামলার পলাতক আসামি শেখ ফরিদ গ্রেপ্তার

ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শেখ ফরিদ (৩৫) গ্রেপ্তার হয়েছে। শনিবার (৩ জুন) রাতে ফেনী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব–৭, ফেনী ক্যাম্প জানায়, বিশেষ সংবাদের ভিত্তিতে র‌্যাব ফেনীর লালপোল এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। শেখ ফরিদ ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর চান্দিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

ফরিদ ফেনী জেলাসহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া সে আইন–শৃংখলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করেছিলো। সর্বশেষ সে লালপোল এলাকায় আত্মগোপন করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে সিডিএমএস পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণ এবং অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সর্বমোট ১৬টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে ফেনী জেলার সোনাগাজী থানায় ১২টি, ফেনী সদর থানায় ১টি ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় ৩টি।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ