শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৬ কেজির কোরাল ২৪ হাজারে বিক্রি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে কামাল মাঝির জালে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য ডালচর মৎস্যঘাটে জুবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, মাছটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

মনপুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গভীর সমুদ্র থেকে বড় আকারের মাছ উপকূলীয় এলাকায় আসতে শুরু করেছে। সামনে এ ধরনের আরও বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে।