শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৫ মে বাজারে আসছে রাজশাহীর জনপ্রিয় আম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫ মে বাজারে আসছে রাজশাহীর জনপ্রিয় আম

 

আমের রাজ্য হিসাবে পরিচিত রাজশাহী। এখানে গাছ থেকে আম পাড়ার সময় এবং বাজারজাতের তারিখ ঘোষনা করেছেন জেলা প্রশাসক।

রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসক বলেন, বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সেজন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে আম পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের সভা আহ্বান করা হয়েছে। বেধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের সময় অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি জাতীয় আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে। আর গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ মিষ্টি জাতের আম বাজারে আসবে ২৫ মে। খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালী ও ফজলি ১৫ জুন, বারি–৪ জাতের আম ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি আম পাড়া যাবে ২০ আগস্ট থেকে। এছাড়া কাটিমন ও বারি–১১ জাতের আম পরিপক্ক সাপেক্ষে পাড়া ও বাজারজাত করা যাবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে সালমা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড.তসিকুল ইসলাম রাজা প্রমূখ।

 

আদনান/এসএ/দীপ্ত সংবাদ