শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

১৪০ রানে অলআউট বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৪০ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে ৬৪ রান যোগ করতেই বাকী ৮ উইকেট হারিয়েছে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম ২০ রান করেন।

এরপর তৃতীয় উইকেটে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে হাফ–সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন মোমিনুল। ১২টি চারে ৮১ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনি¤œ দলীয় রান বাংলাদেশের।

শান্তর ১৯ রানের পর, পরের দিকে আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩, অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন।

জিম্বাবুয়ের নিউম্যান ন্যামহুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা–ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন।