শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৩.৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৩.৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। কমছে দিনের ও রাতের তাপমাত্রা। সকাল পর্যন্ত থাকছে ঘন কুুয়াশা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীত। সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস আর কুয়াশা। রাত যত গভির হয় এর তীব্রতাও ততই বাড়তে থাকে। সড়কে–মহাসড়কে যানবাহনগুলো চলছে হেড লাইট জ্বালিয়ে। হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

সোমবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল রোববার সকাল ৯ টায় এই সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিপ্লব/ সুপ্তি/ দীপ্ত সংবাদ