শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
খেলা

১৩ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ হয় না রাজশাহী স্টেডিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৩ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ হয় না রাজশাহী স্টেডিয়ামে
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম

১৩ বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে। সব প্রতিকূলতা কাটিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরবে সেখানে, এখন এটাই প্রাণের দাবি রাজশাহীবাসীর।

রাজশাহীর তেরোখাদিয়া এলাকায় ২০০১ সালে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম। বর্তমানে জাতীয় ক্রিকেট লিগ, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট, জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৮, ১৯ সহ, জাতীয় দলের অনুশীলন ম্যাচও হয় এ স্টেডিয়ামে।

এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ দেখতে চায় রাজশাহীবাসী। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে।

রাজশাহী স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার।

আল/দীপ্ত

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।