শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চিত্রায়িত সিনেমা “মুজিব একটি জাতির রুপকার“এর মাধ্যমে আগামীর প্রজন্ম এদেশের সঠিক ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে “মুজিব একটি জাতির রুপকার” সিনেমার ট্রেইলার প্রদর্শন এবং মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৫ই আগস্টের কালরাতের নির্মমতার গল্প নিয়ে এ প্রথম চিত্রায়িত হয়েছে যা তরুণ প্রজন্মের জন্য একটি দৃশ্যমান দলীল হয়ে থাকবে। এ সময় আগামী ১৩ই অক্টোবর সিনেমাটির শুভ মুক্তির তারিখ ঘোষণা করেন তথ্যমন্ত্রী।

শায়লা/দীপ্ত নিউজ