শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

১২২০ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১২২০ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার

মাগুরায় ১ হাজার ২২০ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদকব্যবসায়ী ও তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

বুধবার ( ৫ জুলাই ) পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মাগুরার ধলহরা পুর্বপাড়ার ছলেমান ফকিরের মেয়ে সাবিনা আক্তার বিথি (২৫) ও কক্সবাজার জেলার মহেশখালি থানার কুতুবজুম নয়াপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে নাহিদা আকতার (২৬)।

অপর গ্রেফতারকৃত মাগুরার মাধবপুর গ্রামের নবীর মুন্সীর ছেলে সোজায়েত হোসেন (২৭)।

জেলাব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫ জুলাই বিকালে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শত্রুজিৎপুর ইউনিয়নের ধলহরা পূর্বপাড়া থেকে ১২ শ পিস ইয়াবাসহ দুই মহিলা ব্যবসায়ী ও রাতে মাধবপুর থেকে ২০ পিস ইয়াবাসহ পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মহিলা মাদকব্যবসায়ীরা পরস্পর সহযোগে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে মাগুরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। মহিলা ব্যবসায়ীর মধ্যে নাহিদা ২০২২ সালের এপ্রিলে ১০৮৫ পিস ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় আটক হয়ে কারাগারে যায়। জেল থেকে বেরিয়ে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ।

শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ