শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১১ বছর পালিয়েও নুরুলের শেষ রক্ষা হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১১ বছর পালিয়েও নুরুলের শেষ রক্ষা হয়নি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার একাধিক মামলায় এক বছর কারাদণ্ড পাওয়ার পর ১১ বছর ধরে পলাতক আসামি নুরুল আলম (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাঁধানগরের দক্ষিণ কুহুমা গ্রামের জমির উদ্দিন মিয়াজি বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০১২ সালে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের একাধিক মামলায় নুরুলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ ২৬ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড দেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, আজ বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ