শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

১০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
দুই মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের এনায়েত বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা বুরুলিয়া গ্রামের মোহাম্মদ লতিফের ছেলে মোঃ নাজমুল ওরফে সুজন (১৯)।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট থেকে দশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

গৌতম সাহা/পূর্ণিমা/দীপ্ত নিউজ