শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই ১০ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ করবে বিএনপি, আবারও বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন কোনো বাধাই বিএনপি মানবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের নামে মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির অভিযোগ এনে, বুধবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ-সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এতে দলটির নেতারা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ ঠেকাতে সরকার উঠেপড়ে লেগেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলার পেছনে ক্ষমতাসীনদের অন্য উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

সরকার ক্ষমতা ধরে রাখতে একের পর এক অন্যায় করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।