শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১০ কেজি গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ কেজি গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী সেনবাগ উপজেলায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ মাদক কারবারি স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যে খবর পেয়ে শনিবার ভোরে সেনবাগ উপজেলার মাদক কারবারি বেলাল ও বকুলকে ধরতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় প্রথমে বেলাল তারপর বকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি গাঁজা, পাঁচটি কন্ট্রোলার, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল ও নগদ ৬৩ হাজার ৫৩০ টাকা পাওয়া যায়।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দ মাদকসহ তাদের সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক কারবারি বেলাল হোসেনের নামে ১২টি মামলা আছে। তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

এসএ