শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

‘১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা’

বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ইউরোপ–আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দুই/একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না।

‘জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভূত চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের রায়কে ভয় পায় জামায়াত। পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে রেখে জনগণের কাছে যেতে পারে তারা। জনগণের ওপর কোন কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।’

তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

‘জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর’ উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।

 

এসএ