শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

১০০ ফুট নিচে পড়েও বেঁচে ফিরলেন কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০০ ফুট নিচে পড়েও বেঁচে ফিরলেন কিশোর

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে প্রায় ১০০ ফুট (৩০ মিটার) গিরিখাতে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছে ১৩ বছরের এক কিশোর ।

ভুক্তভোগী ওই কিশোরের নাম উইয়াট কাফম্যান। তার বাড়ি নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে।

স্থানীয় সময় গত মঙ্গলবার (৮ আগস্ট) জনপ্রিয় পর্যটন স্থান, নর্থ রিমের একটি প্রান্ত থেকে পড়ে যায় সে। সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুই ঘণ্টার চেষ্টায় কাফম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি উদ্ধারকারী দল। পরে তাকে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। তার ৯টি কশেরুকা ভেঙে গেছে। প্লিহা ফেটেছে। হাত ভেঙেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ওয়াট কাফম্যান স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, অন্যদের ছবি তোলার সুযোগ দিতে রাস্তা থেকে সরে যাওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান।

হাসপাতালে থাকার সময় তিনি বলেছিলেন, ‘নিচে পড়ে যাওয়ার পর আর কিছুই মনে নেই।

তিনি আরও বলেন, ‘আমার শুধু মনে আছে একটু জেগে উঠে নিজেকে অ্যাম্বুলেন্সের ভেতরে দেখতে পাই। তারপর প্রথমে একটি হেলিকপ্টারে এবং পরে প্লেনে করে এখানে আনা হলো।’

ওয়াটকে উদ্ধারের জন্য গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি দল পাহাড়ের নিচে নেমে যায়। দলটি ওয়ায়াটকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে।

ওয়াটের বাবা ব্রায়ান কফম্যান বলেন, ‘আমরা উদ্ধারকারীদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ভাগ্যবান, আমাদের সন্তানকে কফিনের পরিবর্তে গাড়ির সামনের সিটে বসিয়ে বাড়িতে নিয়ে আসতে পেরেছি।’

 

এসএ/দীপ্ত নিউজ