শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক
মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম

 

ক্রিকেটে চিরচেনা ক্যাচ, বোল্ড বা রান–আউট নতুন কিছু না। তবে অদ্ভুত আউট হলেন অভিজ্ঞ মিডল–অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম।

ঢাকা টেস্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল আটকে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে অঘটনের জন্ম দিয়ে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।

কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশি। এরপরই হঠাৎ বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন কিউইরা।

ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশি।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।

 

এসএ/দীপ্ত নিউজ