শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

 

ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান এ কথা জানান। এই ঘোষণা ৩০ দিন পর কার্যকর হবে।

যদি হুথিরা লোহিত সাগর ও আদেন সাগরে হামলা বন্ধ করে দেয় তাহলে এই ঘোষণা পুনর্মূল্যায়ন করা হবে। এ ঘোষণার আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হামলা চালায় হুথি।

এদিকে ফিলিস্তিনের গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গত কয়েকদিন পশ্চিম তীরেও হামলা জোরদার করেছে তারা।

বুধবার (১৭ জানুয়ারি) বালাতা ও তুলকারেম শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরইমধ্যে কাতারের মধ্যস্থতায় চুক্তির অংশ হিসেবে চিকিৎসা সরবরাহের একটি চালান গাজায় প্রবেশ করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ