শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?
হুইলচেয়ারে পরীমণি

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই আলোচিত নায়িকা পরীমণি। নিয়ম করে প্রায়ই নানা পোস্টের মাধ্যমে ভক্ত–অনুরাগীদের যেমন ক্যারিয়ারের নানা বিষয়ে অবগত করেন, তেমনি তাদের সঙ্গে সুখ–দুঃখও ভাগ করে নেন।

শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে দেয়া তার দু’টি পোস্টের ভিডিও দেখে রীতিমতো যেন মন ভেঙেছে ভক্তদের। কারণ, চলাচলে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে!

ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির সেই পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছে– তাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওতে পরীমণি পায়ের এই অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।‘

তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে– কী হয়েছে পরীমণির?

নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে এই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এই চিত্রনায়িকার আসলে কী হয়েছে– তা জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অতঃপর, সংযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি।