শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হিজবুত তাহরীর’কে নিষিদ্ধ করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিজবুত তাহরীর’কে নিষিদ্ধ করল ভারত

হিযবুত তাহরীর‘কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিযবুত তাহরীর। শুক্রবার (১১ অক্টোবর) থেকে এই সংগঠন প্রকাশ্যে বা গোপনে তাদের কোনো সাংগঠনিক কাজ করতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিযবুত তাহরীর চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। তারা সহজ–সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহরীর‘কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীর‘কে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। এছাড়াও বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।

 

এসএ