শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
রাজনীতি

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সাড়ে ১০টায় গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি নিজ বাসায় ফিরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন। এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার আরও দুই সপ্তাহ রেস্ট প্রয়োজন। ৩ সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন।

ইউনাইটেড হাসপাতাল চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী বলেন, গত ২ আগস্ট উনার অপারেশন হয়েছে। ২–৫ তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ তারিখে ওনার টিউবগুলো খুলে নিয়েছি। উনি নিজে হেঁটেছেন। তারপর উনাকে আমরা কেবিনে নিয়ে গেছি। গত ৫ তারিখ থেকে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রগ্রেস করছেন। আশা করছি, আগামী এক মাসের মধ্যে উনি নরমাল জীবনে ফিরতে পারবেন।

এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থলে হঠাৎ অসুস্থ হয়ে পরেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে ৩০ জুলাই রাজধানী ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে এবং ২ আগস্ট (শনিবার) হার্টের বাইপাস সার্জারি করা হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।