শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রয়্যাল কোর্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানের স্বাস্থ্যগত এসব পরীক্ষা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, সর্বশেষ মঙ্গলবার বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।

এর আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি রাজকীয় আদালত জানিয়েছিল, ফুসফুসে প্রদাহজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করার পর বাদশাহ সালমান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।