শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হালদায় ডিম ছেড়েছে মা মাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হালদায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) মধ্য রাত থেকে নদীর তিন থেকে চারটি স্থানে মা মাছেরা ডিম ছাড়তে শুরু করে।

হাটহাজারি উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, মধ্য রাত থেকে ডিম সংগ্রহ শুরু করেছেন জেলেরা।

নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, ‘ডিম সংগ্রহ করতে পেরে সবাই খুশি। কী পরিমাণ ডিম সংগ্রহ করা হয়েছে তা পরে জানানো হবে। আমি মনে করি, আজকের ডিম প্রাপ্তি হালদা নদী রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার একটি ফসল।’

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘বহুল প্রত্যাশিত হালদা নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। গতরাত প্রায় দুইটা থেকে স্থানীয় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করে। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যে ডিম সংগ্রহ এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করছি এ বছর ভালো ডিম সংগৃহীত হবে।’