শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

হানিফ বাসে চাকরির আড়ালে গাঁজার কারবার

আদীব জামাল
আদীব জামাল
হানিফ বাসে চাকরির আড়ালে গাঁজার কারবার

হানিফ এন্টারপ্রাইজ নামের বাসে গাঁজা পরিবহন করে তারা চারজন নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম। কিন্তু পথে বাঁধ সাধলো র‌্যাব।

বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর নামক স্থান থেকে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয় ও ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

র‌্যাব–৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। র‌্যাবের একটি দল ফেনীর রামপুরস্থ র‌্যাব ক্যাম্পের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে বাসটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে বাসটিকে আটক করে। বাস থেকে চট্টগ্রামের মৃত ফারুক আহম্মদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩), মৃত নজির আহম্মদের ছেলে কামাল হোসেন (৫২), খায়রুল বশরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫), রতন বড়ুয়ার ছেলে বাপ্পি বড়ুয়া (৩৫) কে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে বাসের ড্রাইভিং সীটের পেছনে থেকে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ২৬ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরিবহনে চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ক্রয় করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, আটককৃতরা জব্দকৃত মাদক ও আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শায়লা/ দীপ্ত নিউজ