শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শায়িত হলেন ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

ওসমান হাদিরকে কবরে শোয়ানোর পর মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

দেখা যায় কবরে মাটি দেওয়ার সময় হাসনাত বাষ্পরুদ্ধ হয়ে পড়েন। কাঁদতে কাঁদতে পাশের একটি ইটের দেয়ালে বসে পড়েন।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষের উপস্থিত হন।

 

এসএ