শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে ধর্ষণ

হাত ও মুখ বেঁধে এক গৃহবধুকে ধর্ষণ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় বেড়া ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধু রেশমা খাতুনকে (২৩) ধর্ষণ করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) ভোর ৪টার দিকে পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু রেশমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রেশমা জানান, তার স্বামী ইমরান হোসেন একজন ট্রাকচালক। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে সরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম(৩৫) প্রায় ছয় মাস আগে বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ নিয়ে এলাকায় শালিসী বৈঠকে তাকে ক্ষমা করে দেয় শালিসদাররা।

ওই গৃহবধু আরও জানান, শনিবার ভোর ৪টার দিকে রফিকুল একইভাবে তার ঘরে ঢুকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। তার ছেলের চিৎকারে শ্বাশুড়ি ছুঁটে এলে রফিকুল পালিয়ে যায়। সকাল ৮টা ২০ মিনিটে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাফুজুর রহমান বলেন, ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম জানান, বিষয়টি তিনি কিছুক্ষণ আগে শুনেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

শায়লা/দীপ্ত নিউজ