শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হাতিয়ায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাতিয়ায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত নিহাজ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় ব্যাপক বজ্রপাত ও বৃষ্টি হয়েছে। প্রতিদিনের ন্যায় নিহাজ সকালে মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার সময় রাস্তায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহতের মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় তার বাড়িতে শোকের মাতাম বয়ে যায়। তাঁর সহপাঠিরা সহ এলাকার লোকজন এসে বাড়িতে ভিড় করে।

হাতিয়া থানা ওসি আমির হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন জানিয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ