শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
সারাদেশ

হাতিয়ায় দুই কেজি গাঁজা সহ আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাতিয়ায় দুই কেজি গাঁজা সহ আটক-২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাঁজা সহ মো: সাকিব (২৪) ও মেহেদী হাসান (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ২৭ গ্রাম গাঁজা ও দুটি ওজন মাপার স্কেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজারের একটি রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো: সাকিব উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মৃত রাশেদ উদ্দিনের ছেলে এবং মেহেদী হাসান একই এলাকার মোঃ কাইউমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে তারা মাদক কারবারির সাথে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও পরিমাপ যন্ত্র উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 

এ.এস.এম.নাসিম/ আল/দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।