শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত

হাইপ্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে খাবারে কিছু খাবার এড়িয়ে চললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। জেনে নিন এমন ৩ ধরণের খাবার সম্পর্কে—

১. অতিরিক্ত লবণযুক্ত খাবার: রক্তচাপ বাড়ানোর অন্যতম প্রধান কারণ লবণে থাকা সোডিয়াম। তাই রাতে অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। যেমন— আচার, চিপস, ভাজা বাদাম, প্রক্রিয়াজাত খাবার। এগুলো শরীরে সোডিয়াম বাড়িয়ে দেয়, ফলে চাপ দ্রুত বেড়ে যায়।

২. ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার: রাতে খাবারে ভাজাপোড়া ও চর্বিযুক্ত আইটেম না রাখায় ভালো। যেমন— ফ্রাইড চিকেন, পুরি, পরোটা, গরুর চর্বিযুক্ত মাংস। এসব খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা রক্তনালী সংকুচিত করে এবং চাপ বাড়ায়।

৩. অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেট: রাতে অনেক বেশি ভাত বা মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বাড়ে, যা উচ্চ রক্তচাপ আরও বাড়িয়ে দেয়। তাই রাতের খাবারে ভাত বা কার্বোহাইড্রেট পরিমিত রাখা জরুরী।

কী খাবেন?

১. লবণ কম দিয়ে রান্না করা বিভিন্ন ধরণের সবজি

২. সালাদ (শসা, টমেটো, গাজর)

৩. ডাল ও লীন প্রোটিন (মাছ/মুরগি)

৪. ব্রাউন রাইস বা পরিমিত সাদা ভাত