দীপ্ত নিউজ
সারাদেশ

হবিগঞ্জে নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হবিগঞ্জে নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি
ছবি: দীপ্ত নিউজ

প্রতিবছর বর্ষা এলেই ভয়াবহ রূপ নেয় হবিগঞ্জের কালনী–কুশিয়ারা নদীর ভাঙন। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে আরও ২০টি গ্রাম।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে কালনী–কুশিয়ারা নদী। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নদীভাঙন আতঙ্কে দিন কাটে দুই পাড়ের মানুষের।

গত কয়েক বছরে বদরপুর, মনিপুর, কাদিপুরসহ বিভিন্ন গ্রামের শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক পরিবার। ঝুঁকিতে রয়েছেন আরও ১৫ থেকে ২০টি গ্রামের বাসিন্দা।

ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আগামী বর্ষা আসার আগেই ভাঙনকবলিত গ্রামগুলো রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।

আখলাছ আহমেদ প্রিয়/এফ/দীপ্ত নিউজ