শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, কারফিউ জারি
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো (ছবি: রয়টার্স)।

মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় দু’টি শহরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাতের আঁধারে প্রাণহানির এই ঘটনা ঘটে। রবিবার (২৫ জুন) ওই দুই শহরে কারফিউ জারি করেছে সরকার।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারি অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

এছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে আলাদা সহিংসতায় অন্তত আরও ১১ জন খুন হয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিন রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে আগামী ৪ জুলাই থেকে।

প্রেসিডেন্ট টুইটারে বলেছেন, ‘একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।‘

 

আফ/দীপ্ত নিউজ