শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বিনোদন

হঠাৎ ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় বুবলী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় বুবলী!

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২১ মার্চ)। ছেলের জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় সশরীরে হাজির হয়েছিলেন বুবলী।

শুক্রবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

পোস্ট ক্যাপশনে বুবলী লেখেন, ‘আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত। আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে আপনারা শেহজাদকে ভালোবাসা দিয়ে আজকে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।’

অনেকেই এই পোস্টের নিচে শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বুবলীকে শুভ কামনাও জানিয়েছেন।

বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায়, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ বীর তার দাদির সঙ্গে কেক কাটছে। পাশে ছিলেন বুবলী। তবে ছবিতে শাকিব খানকে দেখা যায়নি।

এদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে নিজের বাসায় দোয়া মাহফিল ও কুরআন খানির আয়োজন করেছিলেন শাকিব খান। এর আগে, ঢালিউড সুপারস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয় ২০২০ সালের ২১ মার্চ। যার নাম রাখা হয় শেহজাদ খান বীর।

প্রসঙ্গত, আসন্ন ঈদে ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’ আর মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।