শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ইমাম হোসেন

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৪৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর ট্রাক্টর চালক মো.রিয়াদকে (২৮) আটক করেছে পুলিশ। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (২৩সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাদের দুইজনকে উপজেলার কারামতিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে এক কিশোরী থানায় হাজির হয়ে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালক রিয়াদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে। এর কয়েকদিন আগেও ওই কিশোরী স্থানীয়দের কাছে আরেক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছিল। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন ও থানার ওসি ইমাম হাসানসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

পরে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালক রিয়াদকে আটক করে থানায় নিয়ে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরীর এক আত্মীয় বলেন, ওই কিশোরীকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে ইমাম হোসেন ও তাঁর ট্রাক্টর চালক রিয়াদ বাড়িতে ঢেকে এনে একাধিকবার ধর্ষণ করেছে। এতে কোন সন্দেহ নাই। কিন্তু ইমাম হোসেন সরকার দলীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ায় মামলা থেকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীরাও কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। আর যদি ইমাম হোসেন নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার হয়। তাহলে তাকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ