শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
কলাপাড়ায় গৃহবধুকে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম নামের (২৩) এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে।

শনিবার(৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েকবার চাপ প্রয়োগ করে আসছিল। পরে পিতা আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো.ইমরান/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ