শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস

ব্যাংককের একটি হাসপাতালে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

গত বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মারা যান তিনি। ইতিমধ্যে স্বামীর লাশ নিয়ে দেশে ফিরছেন তনি।

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ এতে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। তনির ভক্ত–শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

এ ছাড়া একই দিন অপর এক স্ট্যাটাসে তিনি স্বামীর স্মৃতিচারণা করে লেখেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’

সর্বশেষ স্ট্যাটাসে তিনি স্বামীর উদ্দেশে লেখেন, ‘সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলা!’

আল