শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়, মাসব্যাপী চলছে নানা অফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়, মাসব্যাপী চলছে নানা অফার

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ‘স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

নতুন আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন‘র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, অপারেশনস ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খানসহ আরও অনেকে।

নির্বাহী পরিচালক সাব্বির হাসান নতুন আউটলেট উদ্বোধন প্রসঙ্গে বলেন, বসুন্ধরা আবাসিকে আউটলেট না থাকার কারণে এই এলাকার গ্রাহকরা স্বপ্ন‘র অন্য আউটলেট থেকে দীর্ঘদিন ধরেই বাজার করে আসছেন। এবার তাঁদের সুবিধার্থে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে সত্যিই আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, এই আউটলেট অনুমোদন দেবার বিষয়ে বসুন্ধরা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব।

এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি সেবার জন্য ১৬৪৬৯ নাম্বারে যোগাযোগ করতে হবে।

স্বপ্ন নতুন আউটলেটের ঠিকানা: রুপায়ন শপিং স্কয়ার, প্লট সি/২, ব্লক জি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

 

এসএ/দীপ্ত নিউজ