শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটায় তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ, যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছর আমরা মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।

তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। রাষ্ট্রের, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো।

একই সঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।