শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ীসহ তিনজনকে কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ীসহ তিনজনকে কারাদন্ড
দন্ডপ্রাপ্ত স্বামী সানিউল ইসলাম, শ্বাশুড়ী সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ী ও ননদকে ১০ বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘোষণা করেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

দন্ডপ্রাপ্তরা হলো সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের নিহত খাদিজা কবীরের স্বামী সানিউল ইসলাম, শ্বাশুড়ী সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।


মামলায় জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা করে বারান্দায় ফেলে পালিয়ে যায় নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা। নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

বাবা লোকমান হোসেন বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

মামলায় জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন উল্লেখ করা হয়। মামলার রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

সাহেদুল আলম/এসএ/দীপ্ত নিউজ