শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্ত্রীকে গলা কেটে হত্যার ৬ বছর পর আটক স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্ত্রীকে গলা কেটে হত্যার ৬ বছর পর আটক স্বামী
পলাতক মোঃ মহিউদ্দিন। ছবি: দীপ্ত নিউজ

স্ত্রীকে গলা কেটে হত্যা করার ৬ বছর পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা মোঃ মহিউদ্দিন (৩২) পলাতক স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (২৮ মে) ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ।

২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে নিজের ঘরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করেন তিনি। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করলে মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন। তারপর থেকে মহিউদ্দিন আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মহিউদ্দিনের।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড। সোমবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মহিউদ্দিনকে সোপর্দ করা হবে।

 

এ.এস.এম.নাসিম/এফএম/দীপ্ত নিউজ